শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

দৌলতপুর গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় সংঘর্ষে যুবক খুন

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের সীমান্ত এলাকা দৌলতপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় দু’দুলের সংঘর্ষে এক জন নিহত ও যুবতীসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নাছিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের কনু মিয়ার পুত্র হারুণ মিয়া গ্রামে মাদক বিক্রি করে আসছে। এ ব্যাপারে প্রতিবাদ করেন একই গ্রামের মেম্বার জিলু মিয়া। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জেরধরে গতকাল ওই সময় দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ফিকলের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় তোফাজ্জুল হোসেন (৩০) নামে এক যুবক। সে ওই গ্রামের সেলু মিয়ার পুত্র। গুরুতর আহত অবস্থায় মুসকানা আক্তার (১৮), লীল মিয়া (৪০), মিরজান (৩০), দুলন মিয়া (২৫), হারুন মিয়া (৩০) ও তার ভাই লাল মিয়া (৩৫)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, লাশ নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে আসলে ডাঃ ত্রিলোক চাকমা তোফাজ্জুলকে মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় হারুন মিয়া ও লাল মিয়া পুলিশের ভয়ে পালিয়ে যায়। অপর একটি সূত্র জানায়, হারুন মিয়া মুসকানা আক্তার কে প্রায়ই উত্যক্ত করত। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। এরই জেরধরে গতকাল সংঘর্ষে লিপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com