বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রিচি গ্রাম পঞ্চায়েতের সহ সভাপতি দিদার আলী মাস্টারের স্মরণে শোকসভা

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রাম পঞ্চায়েত এবং যুব সংঘের সহ সভাপতি দিদার আলী মাস্টারের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে রিচি শাহী ঈদগাহে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি।
রিচি গ্রাম পঞ্চায়েতের সভাপতি আলহাজ্ব আছান উল্লার সভাপতিত্বে ও পঞ্চায়েতের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় শোকসভায় বিশেষ অতিথি ছিলেন রিচি সমাজকল্যাণ যুবসংঘের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম দুলাই। এছাড়াও বক্তৃতা করেন সমাজকল্যাণ যুবসংঘের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়া, আব্দুর রহিম, বরকত আলী, আব্দুর রাজ্জাক, আরব আলী বিকম, কাজল আহমেদ, সাদেকুর রহমান মুকুল, সাইদুর রহমান, আনোয়ার হোসেন সাজু প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে। জীবদ্দশায় যারা সমাজের উন্নয়নে কাজ করেন তারা মানুষের মাঝে বেঁচে থাকেন চিরকাল। প্রয়াত দিদার আলী মাস্টারের কর্মকান্ড ছিল বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com