বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তেঘরিয়া ইউনিয়ন পরিষদের ২০১৮ -১৯ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৬৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ স্বাচ্ছতা, জবাবদিহিতা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও চাহিদা নিরূপনে, জনঅংশগ্রহণ মূলক হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্টিত হয়েছে।
গত বুধবার বিকালে এ উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে উন্মুক্ত বাজেট সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ আনু মিয়া। ইউপি সচিব এস.এম সোহানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক ফ্যাসিটিটেড হবিগঞ্জ এলজিএসপি-৩ এর কর্মকর্তা এ.বি.এস. মাহবুবুর রহমান, হবিগঞ্জ সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান। বক্তব্য রাখেন ইউপি সদস্য কোরবান আলী লিটন, রঞ্জিত সূত্রধর প্রমূখ।
সভায় ইউপি চেয়ারম্যান মোঃ আনু মিয়া ২ কোটি ৪৩ লাখ ৩২ হাজার ১৫৬ টাকা বাজেট ঘোষনা করেন। এ সময় অত্র ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বাজেট সভা শেষে উক্ত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এক ইফতার মাহফিল অনুষ্টিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com