বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কোর্ট মসজিদ এলাকায় সংঘর্ষের প্রস্তুতিকালে ১৫ যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে কোর্ট মসজিদের সামনে দুই দল যুবক সংঘর্ষের প্রস্তুতিকালে ১৫ যুবক ও কিশোরকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র লাঠিসোটা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার পর তারাবির নামাজের সময় এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন স্থান থেকে যুবক কিশোররা তারাবির নামাজের সময় ওই এলাকায় আড্ডা জমিয়ে হট্রগোল করে। এতে করে মুসল্লীদের নামাজের ব্যাঘাত ঘটে। এতে করে মুসল্লীরা প্রায়ই থানায় অভিযোগ জানায়। এছাড়াও তারা আরও জানান, মসজিদের সামনে কিছু ভ্রাম্যমান চটপটি ও চানামুড়ির দোকান রয়েছে। এ দোকান গুলোতেই তারা আড্ডা জামায়। গতকাল ওই সময় দুই দল যুবকের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। এতে ওই এলাকায় আতংক সৃষ্টি হলে খবর পেয়ে সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৫ যুবক ও কিশোরকে আটক করে। এসময় অন্যান্যরা পালিয়ে যায়। আটককৃতরা হচ্ছে- হাসান, আব্দুন নুর, সোহাগ, জুনায়েদ, ফাহিম, মাহমুদ, রতন, মিন্টু, সেলিম প্রমুখ। এ ব্যাপারে ওসি তদন্ত জানান, দাঙ্গা হাঙ্গামার অভিযোগে তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com