বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সকল সুবিধা হাতের নাগালে এনে দিয়েছে সরকার-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ৭৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আমরা কোথায় ছিলাম, কোথায় আছি এবং কোথায় যাচ্ছি এটা দেশবাসীর কাছে পরিস্কার। আগে দেশের জনগণ যা স্বপ্নও দেখতেন না, সেই সকল সুবিধা মানুষের হাতের নাগালে এনে দিয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এই এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য সন্তান সজিব ওয়াজেদ জয়ের সঠিক সিদ্ধান্ত এবং সততার কারণে। “প্রযুক্তি দিয়ে করব কৃষি, সুখে থাকবো দিবানিশি” এই স্লোগান নিয়ে হবিগঞ্জে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৮’র আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল বুধবার সকালে বুধবার নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন এমপি আবু জাহির। পরে এ সময় অন্যান্যের মাঝে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী ও বিটিভি’র জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খানসহ কৃষি বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সিলেট অঞ্চলে শষ্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে। মেলায় সর্বমোট ১২টি স্টল অংশ নিয়েছে। এর মাঝে ভাসমান সব্জি চাষ, আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ, খামার যান্ত্রিকীকরণ এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষকের বাড়িকে কিভাবে খামারে পরিণত করা যায় সেই ধরণের প্রদর্শন করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com