মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান কাশফুলকে ২ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ৭১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বিসিক শিল্পনগরীতে পঁচা-বাসি কাঁচামাল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে কাশফুল ফুড প্রোডাক্টসকে দুই লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার রাত ৮টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাশফুল প্রোডাক্টসে অভিযান চালায়। অভিযানে পঁচা-বাসি কাঁচামাল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে প্রতিষ্ঠানটিকে ২লাখ জরিমানা করা হয়। অভিযান চলাকালে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com