শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী অজিত রায়ের মৃত্যুতে উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির শোক সভা

  • আপডেট টাইম বুধবার, ৩০ মে, ২০১৮
  • ১৩৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, অজিত রায় ড্রাগ হাউজের স্বত্বাধিকারী অজিত কুমার রায়ের মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির উদ্যোগে এক শোক সভা গতকাল মঙ্গলবার বিকেলে নতুন বাজারে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মুহিবুর রহমান আকলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল দেবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি রিন্টু দাশ, খলিলুর রহমান, পল্লব দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ আচার্য্য, কোষাধ্যক্ষ সুমন দেবনাথ, সহ-কোষাধ্যক্ষ সোহেল পাল, সাংগঠনিক সম্পাদক রিয়াদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক অমৃত দাশ, প্রচার সম্পাদক মলয় চক্রবর্তী, সহ-প্রচার সম্পাদক অনজিত দাশ, সাংস্কৃতিক সম্পাদক শোভন দেবনাথ মুন্না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিদু দাশ, সদস্য টিটু দাশ, মাতেন্ড দাশ, কার্তিক চক্রবর্তী, হরিপদ দাশ, ইমন দত্ত প্রমুখ। সভায় বক্তারা বিশিষ্ট ব্যবসায়ী অজিত কুমার রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার শান্তি করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সভায় প্রয়াত অজিত রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নবীগঞ্জ শহরের সকল ফার্মেসী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com