বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আওয়ামী লীগের উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরতে হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২৮ মে, ২০১৮
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে হবে। গতকাল রবিবার হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, পাকিস্তানের দোসর স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত-বিএনপি দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত, জঙ্গিবাদের উত্থান ঘটানোসহ বিদেশে বসে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবেদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এছাড়াও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, উপ প্রচার সম্পাদক এডঃ আব্দুল মোছাব্বির বকুল, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আব্দুল আউয়াল তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজিউর রহমান এমরান, ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com