শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আজমিরীগঞ্জে ইয়াবা ও চুলাইমদ সহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম রবিবার, ২৭ মে, ২০১৮
  • ৬৬৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ৭ পিস নিষিদ্ধ টেবলেট ইয়াবা ও ৭ লিটার চুলাইমদ সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পু্লশি। জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকা সহ ৫ ইউনিয়নে সারা দেশের ন্যায় প্রথম থেকে দক্ষতা নিপুনতার সহিত বিভিন্ন আস্তানায় অভিযান করে আসছে পুলিশ। গতকাল শনিবার বিকালে এস,আই মোঃ তোহা, জাহাঙ্গীর ও শাহীনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকার সাহিদ মিয়ার দোকানের সামনের রাস্তা থেকে পৌর এলাকার শরীফনগর নয়াহাটির বাসিন্দা মোঃ বাহার মিয়ার পুত্র বাবুল মিয়া (২০) কে ৭ পিস নিষিদ্ধ ইয়াবা টেবলেট সহ আটক করে থানায় নিয়ে আসে। একই সংবাদের ভিত্তিতে পাহাড়পুর নৌ-টার্মিনালের সামনে থেকে একই পুলিশ দলের নেতৃত্বে গত শুক্রবার রাত অনুমানিক সাড়ে ১০ টায় বদলপুরের পাহাড়পুর শিবের হাটির বাসিন্দা মৃত মঙ্গল চন্দ্র দাসের পুত্র মলিন চন্দ্র দাস (৪০) ও চম্পক চক্রবর্ত্তীর পুত্র দশরথ চক্রবর্ত্তী (৩০) কে ৭ লিটার চুলাইমদ সহ আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আটকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com