বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর শোডাউন থেকে দোকানে হামলা ॥ উত্তেজনা

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০১৪
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পাওনা টাকা চাওয়ার জের ধরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন খানের শোডাউন থেকে দোকানে হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-বানিয়াচং উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খানের সমর্থক পাবেল মিয়ার কাছে বড়বাজারে কলি পোল্ট্রি ফার্মের মালিক মুর্শেদ মিয়ার টাকা পাওনা ছিল। পাওনা টাকা চাওয়া নিয়ে গতকাল দু’জনের মধ্যে গালাগালি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে চেয়ারম্যান ইকবাল খানের শোডাউন থেকে মুর্শেদের দোকানে হামলা চালানো হয়। এ সময় বাজারের ব্যবসায়ীরা মুর্শেদের পক্ষে অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে চেয়ারম্যান ইকবাল খান থানায় ফোন করলে এসআই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার পর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন ঘটনা আপোস মিমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com