বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পুকড়া ইউনিয়নের ২০১৮-১৯ অর্থ বছরে ২ কোটি টাকা বাজেট ঘোষণা

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ৬৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে বানিয়াচং উপজলার ৯নং পুকড়া ইউনিয়নের বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক উন্মুক্ত বাজেট সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। ইউপি সচিব মোঃ শাহজাহানের পরিচালায় এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহিন মিয়া, অরুন কুমার দাশ, নিপেন্দ্র চন্দ্র দাশ, মৃত্যুঞ্জয় সুত্রধর, পবিত্র চন্দ্র দাশ, মহিউদ্দিন, মনির হোসেন, হাফিজুর রহমান, আব্দুল হামিদ প্রমূখ। সভায় চেয়ারম্যান আনোয়ার হোসেন শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে ২০১৮-১৯ অর্থ বছরে ২ কোটি ১ লাখ ৭২ হাজার টাকা বাজেট ঘোষণা করেন। এ সময় অত্র ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com