বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পবিত্র ওমরাহ পালনে নবীগঞ্জ মেয়র ভারপ্রাপ্ত মেয়র-এটিএম সালাম

  • আপডেট টাইম বুধবার, ২৩ মে, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী পবিত্র ওমরাহ্ হজ¦ব্রত পালনের জন্য আজ বুধবার সৌদিআরব এর উদ্দেশ্যে দেশত্যাগ করবেন। তিনি আগামী ৭ জুন দেশে ফেরার কথা রয়েছে। ফলে আজ বুধবার থেকে নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। এটিএম সালাম নবীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড থেকে তৃতীয় বারের নির্বাচিত কাউন্সিলর এবং বর্তমান পরিষদের ১ নং প্যানেল মেয়র। তিনি ১৯৭১ সালের ১৮ ফেব্র“য়ারী পৌর এলাকার রাজাবাদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম মফজ্জুল আলী ও মাতা মরহুমা আরবজান বিবি। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়া এটিএম সালাম নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। নবীগঞ্জ পৌরসভার টেন্ডার কমিটি, নগর পরিকল্পনার নাগরিক সেবার উন্নয়ন বিষয়ক কমিটি এবং তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্œ সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত। এদিকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে এটিএম সালাম বাংলাদেশ আওয়ামীলীগসহ নবীগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতার কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com