বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হুরগাওয়ে গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক ॥ আটক ১৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৭৩০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ সদর উপজেলার হুরগাও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৩জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুরগাঁও গ্রামের শামীম মিয়ার গরু একই গ্রামের আয়াত আলীর খড় খেয়ে ফেলে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিশুসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ১৩ জনকে আটক করা হয়। আহতদের মধ্যে ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com