বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশরাফ আলীর গণসংযোগ

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০১৪
  • ৬৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাচনে ১৮ দলের মনোনীত একক ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওঃ আশরাফ আলী গতকাল ১নং ইউনিয়নের আমড়াখাইড়, বাল্লারহাট, সোনাপুর বাজার ও হলিমপুর, ২নং ইউনিয়নের শৈলা রামপুর, কামড়াখাইড়, হরিনগর বাজার, ভূমিহীনপাড়াসহ বিভিন্ন এলাকার মুরুব্বীদের সাথে মতবিনিময় করেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওঃ আশরাফ আলী এলাকায় সর্বস্তরের জনগণের কাছে টিউবওয়েল মার্কায় ভোট কামনা করেন।
আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি বাজারে যাত্রী চাউনীর সামনে মাওঃ আশরাফ আলীর সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, খেলাফত মজলিশ নেতা জুবায়ের আহমদ, সৈয়দ শওকত আলী, মাওঃ মোশাহীদ আলী, মাওঃ মোস্তফা আহমদ, মাওঃ ইসমাইল হোসেন, মাওঃ মুহিবুর রহমান, আঃ আলীম, আঃ আলী, জামিল আহমদ প্রমুখ। বক্তব্যে নেতৃবৃন্দ ভাইস চেয়ারম্যান পদে সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে মাওঃ আশরাফ আলীকে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com