বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিকদের সম্মানে হবিগঞ্জ পৌরসভার ইফতার মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ২১ মে, ২০১৮
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল। রবিবার পৌরভবনের হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন, হবিগঞ্জ পৌরসভায় নানা সমস্যা রয়েছে। পৌরবাসীর কল্যাণে বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরে গণমাধ্যম পৌরসভার কর্মকান্ডে সহায়ক ভূমিকা পালন করে। তিনি অতীতের মতো হবিগঞ্জের সাংবাদিকবৃন্দ ভবিষ্যতেও পৌরসভার কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মেয়র পৌরসভার দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি পৌরসভার পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসিম, শেখ নূর হোসেন, গৌতম কুমার রায় ও খালেদা জুয়েল। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাবান মিয়া ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীসহ এতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, এডঃ শফিকুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, মোঃ হারুনুর রশীদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, এডঃ রুহুল হাসান শরীফ, চৌধুরী মোঃ ফরিয়াদ, হাফিজুর রহমান নিয়ন, এডঃ আব্দুল হাই, এডঃ আব্দুস সহিদ, মোঃ আলমগীর খান, সায়েদুজ্জামান জাহির, রফিকুল হাসান চৌধুরী তুহিন, এডঃ এম এ মজিদ, শাকিল চৌধুরী, সৈয়দ এখলাছুর রহমান খোকন, মোহাম্মদ আলী মমিন, মোঃ আব্দুল হালীম, রাশেদ আহমেদ খান, টিপু চৌধুরী, জিয়া উদ্দিন দুলাল, শরীফ চৌধুরী, এমদাদুর রহমান সোহেল, আশরাফুল ইসলাম কোহিনুর, আব্দুর রউফ সেলিম, এম এ ওয়াহিদ, মোঃ নুর উদ্দিন, এস এম সুরুজ আলী, মোঃ ছানু মিয়া, মঈন উদ্দিন আহমেদ, খান রাহাত ফেরদৌস চপল, রনু বিশ্বাস, আ ফ ম সাইফুদ্দিন জাবেদ, মোঃ নজরুল ইসলাম, মজিবুর রহমান, জাকির চৌধুরী, কাজল গোপ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com