বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সোনাই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত ॥ জনদুর্ভোগ

  • আপডেট টাইম শনিবার, ১৯ মে, ২০১৮
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সোনাই নদীর দুই পাড় ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আশপাশের গ্রামের রাস্তাঘাট ও বাজার তলিয়ে গেছে। জনদুর্ভোগ সৃষ্টির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আলাবক্সপুর ও মঙ্গলপুর গ্রামের দুইপাশে সোনাই নদীর পাড় ভেঙে যায়। এতে পানিতে সয়লাব হয়ে গেছে ওই এলাকা। অন্তত ২০টি গ্রামে প্রবেশ করছে পানি। এছাড়া কয়েকটি বাজারে জলাবদ্ধতা ব্যাপক আকার ধারণ করেছে। স্থানীয়রা জানান, কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আলবক্সপুর ও মঙ্গলপুর গ্রামের পাশে নদীর দুই পাড় ভেঙে যায়। এতে ওই দুই গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এছাড়াও হরষপুর-মাধবপুর ও জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে মনতলা-তেমুনিয়া সড়ক তলিয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলের লাখো মানুষের চলাচলে নেমে এসেছে দুর্ভোগ।
স্থানীয়রা জানান, নদীর দুই পাড় ভেঙে যাওয়ায় উপজেলার চৌমুহনী এবং মনতলা বাজারের দোকান-পাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার ব্যবসায়ীরা।
তারা আরো জানান, হঠাৎ পানি এসে এলাকার পুকুরগুলো তলিয়ে যাওয়ায় চাষ করা মাছ স্রোতের সঙ্গে ভেসে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন স্থানীয় মৎস্য চাষিরা।
এ ব্যাপারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, পানি প্রবেশ করার বিষয়টি আমাদের জানা নাই। তবে বর্ষা এলে প্রতি বছর সোনাই নদী বাঁধ তলিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com