রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৯ মে, ২০১৮
  • ৫৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম জয়নাল হাজারী (৪২)। তিনি পৌর এলাকার নাসির উদ্দীন খানের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১শ’ পিস। গতকাল শুক্রবার ভোরে মাধবপুর থানার এসআই শামস-ই-তাব্রিজ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আকবরের বাড়ির কাছ থেকে তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে একশটি ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
স্থানীয়রা জানান যে আকবরের বাড়ির সামন থেকে জয়নাল হাজারীকে গ্রেফতার করা হয়েছে সেই আকবরও একজন মাদক ব্যবসায়ী। তার কাছ থেকেই ইয়াবাগুলো জয়নাল সংগ্রহ করে অন্যত্র বিক্রি করার জন্যই নিয়ে এসেছিল বলে এলাকাবাসী ধারণা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com