মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী সেফুকে বিজয়ী করতে শেখ সুজাতের আহ্বান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪
  • ৬৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ উপজেলা নির্বাচনে বিএনপিসহ ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান সেফুকে বিজয়ী করে দেশের গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। তিনি গতকাল দিনব্যাপী উপজেলার দীঘলবাক ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জে, হাট-বাজারে গণসংযোগ এবং পথসভায় বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ১৯ দলীয় জোট মনোনিত চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান সেফু, পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল বারিক রনি, মোর্শেদ আহমদ, খলিলুর রহমান, এটিএম সালাম, আব্দুল বাকির চৌধুরী এমরান, সোহেল আহমদ রিপন, হারুনুর রশীদ হারুন, খালেদ আহমদ, বেলায়েত হোসেন, শামীম আহমদ মনা, শাহীন আহমদ, ফজলুল হকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং ১৯ দলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com