শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নবীগঞ্জে ছাত্রলীগ নেতা হেভেন হত্যা মামলা হাবিবসহ দু’আসামীর দেড় মাসের জামিন মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে অভ্যন্তরীণ কোন্দলের জের হিসেবে নিহত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলায় দুই আসামী ছাত্রলীগের আহবায়ক (বহিস্কৃত) হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম আহবায়ক খুরশেদ আলম মফিজকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট।
২ মার্চ রাতে মকবুল হোসেন চৌধুরী ১৫ জনের বিরোদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা পলাতক রয়েছে। ছাত্রলীগ সূত্রে প্রকাশ, ২৪ ফেব্র“য়ারী শহরের নতুন বাজার মোড়ে ছাত্রলীগের কমিটি ও সিনিয়র-জুুনিয়র দ্বন্ধের জের হিসেবে দু’গ্র“পের সংঘর্ষে গুরুতর আহত হন হেভেন চৌধুরী। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এঘটনায় উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত এবং আহবায়কসহ ৭ জনকে বহিস্কার করে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ। ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে কফিন নিয়ে র‌্যালী এবং স্মারকলিপি দেয় নয়মৌজার লোকজন। আসামী গ্রেপ্তারে পুলিশের একাধিক অভিযান ব্যর্থ হয়। পলাতক দুই আসামী ১২ মার্চ হাইকোর্টের ডিভিশন ব্যাঞ্চে জামিন আবেদন করেন। শুনানী শেষে বিচারপতি নাইমা হায়দার এবং জাফর আহমেদের বেঞ্চ উল্লেখিত দুই নেতার ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। সুপ্রিম কোর্টের আইনজিবী লিটন আহমদ জামিনের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com