বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আলমগীর চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত করতে শাহ নেওয়াজ মিলাদগাজী আহ্বান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪
  • ৫৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ ও মহাজোট সমর্থিত প্রার্থী মোঃ আলমগীর চৌধুরীর সমর্থনে গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলার ১১নং ইউনিয়নের দিনারপুর, ১৩নং ইউনিয়নের পানিউমদা, ফুলতলী, ১২নং ইউনিয়নের ইমামবাড়ীতে মরহুম সাবেক এমপি ফরিদ গাজীর পুত্র শাহনেওয়াজ মিলাদ গাজীর নেতৃত্বে এবং আলমগীর চৌধুরীর নেতৃত্বে ইনাতগঞ্জে বান্দের বাজার, আউশকান্দি ইউনিয়নের ,ঘোলডুবা বাজার, বাগাউড়া, সৈয়দগঞ্জ শেরপুর, ইছবপুর, ঘোলডুবা ও নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশাসহ বিভিন্ন স্থানে ব্যাপক গন সংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক এডঃ গতি গোবিন্দ দাশ, ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আলম, সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ধর্ম সম্পাদক কাজী কাজল মিয়া, যুবলীগ নেতা পিন্টু চন্দ্র রায়, সাংবাদিক সলিল বরন দাশ প্রমূখ। এছাড়া নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গতকাল সোমবার রাতে শিবপাশা এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্টিত হয়। গনসংযোগকালে শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, আমার প্রয়াত পিতা মরহুম এমপি ফরিদ গাজীর অত্যন্ত স্নেহভাজন ও আস্থাভাজন আলমগীর চৌধুরীকে দোয়াত-কলম মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে নবীগঞ্জে আমার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com