শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

রায়ধর গ্রামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৯ মে, ২০১৮
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রায়ধর গ্রামে হুছনা বেগম (২০) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে এ বিষয় নিয়ে উভয় পরিবারের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। স্বামীর পরিবারের লোকজন জানায় গলায় ফাস দিয়ে মৃত্যু হয়েছে। অপরদিকে গৃহবধুর পিতার অভিযোগ তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ বছর পূর্বে শায়েস্তাগঞ্জ দাউদ নগর এলাকার জামাল মিয়ার কন্যা হুছনা বেগমের সাথে বিয়ে হয় রায়ধর গ্রামের সৈয়দ আলীর পুত্র মোতালিব মিয়ার। বিয়ের পর তাদের দাম্পত্য জিবনে মোবাশ্বির নামে একটি পুত্র সন্তানের জন্ম হয়। গত শুক্রবার হুছনা তার স্বামীকে নিয়ে বাগনিপাড়া গ্রামে তার খালাতো বোনের বিয়েতে যায়। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর সাথে তার ঝগড়া হয়। পরে মোতালিব স্ত্রীর সাথে অভিমান করে নিজ বাড়িতে চলে আসে। বিয়ে শেষে গৃহবধু গতকাল সোমবার স্বামীর বাড়িতে আসে এরপর তারা পুনরায় আবার ঝগড়া করে। মঙ্গলবার ভোররাত ৫টায় স্বামীর বাড়ির লোকজন গৃহবধুর পিত্রালয়ে মোবাইল ফোনে জানায় তাদের মেয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। পিতার বাড়ির লোকজন ছুটে আসেন। এ সময় নিহতের পিতা জামাল মিয়া অভিযোগ করেন তার কন্যাকে হত্যা করেছে শ্বশুড় বাড়ির লোকজন। পরে সদর থানায় খবর দিলে এসআই নাজমুল সহ একদল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তেরর জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া নিশ্চিত বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com