বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ ব্যাপক উন্নয়ন করায় দুবাইয়ে এমপি আবু জাহিরকে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ৭ মে, ২০১৮
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরকে দুবাইয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার রাতে দুবাইয়ের শারজার এশিয়ান প্যালেস হোটেল হলরুমে এমপি আবু জাহিরকে এই গণসংবর্ধনা প্রদান করে আরব আমিরত আওয়ামী লীগ। সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি রাখাল গোপের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শারজা বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা ডাঃ সৈয়দ নূর মোহাম্মদ এবং সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের উপদেষ্টা ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। গণসংবর্ধনায় ব্যাপক জনসমাগম হয়।
আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি রাখাল চন্দ্র গোপ জানান, হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ স্থাপন, আধুনিক স্টেডিয়াম নির্মাণসহ জেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করায় এমপি আবু জাহিরকে এই গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে আরব আমিরাতের সর্বস্তরের দলীয় নেতাকর্মী ছাড়াও হবিগঞ্জের প্রবাসীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য বিশেষ অবদান রয়েছে প্রবাসীদের। বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে। এতেও ব্যাপক অবদন রয়েছে প্রবাসী বাংলাদেশীদের। তিনি বলেন, বর্তমান সরকার তাদেরকে সকল সুবিধা প্রদানে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে প্রবাসীদের অন্যন্য অবদানের কথা তুলে ধরেন তার বক্তৃতায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুবাই প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রনে ৪ দিনের সংক্ষিপ্ত সফরে সংযুক্ত আরব আমিরাতে যান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com