বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে দু’দলের সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম সোমবার, ৭ মে, ২০১৮
  • ৫৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে দু’দলের সংঘর্ষে উভয়পক্ষে ৩০জন আহত হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে বাউসা ইউনিয়নের কাছে গুঙ্গিয়াজুরি হাওরের সোনাতুলা নামকস্থানে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য কাওছার চৌধুরী ছেলে ও গুণাপাড়া গ্রামের শিশু চৌধুরীর ছেলে বাইসাইকেলে করে হাওর থেকে ধান নিয়ে আসছিলেন। পথিমধ্যে দু’জনের সাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধাঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে ৩০জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুল কাইয়ুম সিদ্দিকী (২০), লুৎফুর মিয়া (৫০), সাহেদ মিয়া (১৯), মিজানুর রহমান (১৯), সহিদুল হক (৩০),কাজল মিয়া (৬০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতরা হলেন, জসিম সিদ্দিকী (২৫), লুৎফুর রহমান (৩২), শেখ করিম সিদ্দিকী (২২), কাওছার চৌধুরী (৫৫), মোহন সিদ্দিকী (১৬)। এ ব্যাপারে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক জানান, সংঘর্ষের বিষয়টি আমি শুনেছি। উভয় পক্ষের আহত রয়েছেন অনেক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com