বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শিক্ষার্থীদের চাপ কমাতে জেএসসির বিষয় কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

  • আপডেট টাইম সোমবার, ৭ মে, ২০১৮
  • ৫৬৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে জেএসসি পরীক্ষায় বিষয় কমিয়ে আনার জন্য শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন।
শনিবার এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সোহরাব হোসাইন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) আওতায় চলতি বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের প্রকৌশলীদের সঙ্গে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ওই সভায় একজন প্রকৌশলী প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষা বাদ দেয়ার অনুরোধ করেন। তিনি বলেন, পিইসি পরীক্ষা আমাদের কাছে একেবারে অপ্রয়োজনীয় মনে হয়। আশা করি মাননীয় মন্ত্রী বিষয়টা দেখবেন।
প্রকৌশলীর ওই কথার জবাবে সচিব সোহরাব হোসাইন আরও বলেন, পিইসি পরীক্ষা প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয় নিয়ে থাকে। এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যেগুলো আছে সেগুলো যদি সরকার বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে তা অনেক উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়।
হুট করেই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। তবে আমাদের মন্ত্রী নির্দেশ দিয়েছেন যে জেএসসিতে সাবজেক্ট কমিয়ে এনে চাপ কমানো যায় কিনা। সেটা নিয়ে আমরা কাজ করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি দ্বিগুণ গতিতে সততার সঙ্গে কাজ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।
এতে বক্তৃতা করেন- ইইডির প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহীউদ্দীন খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com