সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম সোমবার, ৭ মে, ২০১৮
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বিক্রেতারা হলো পাবনা জেলার সাথিয়া উপজেলার নাগডেমরা গ্রামের মোঃ স্বপন মিয়া (২৬) ও একই জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের মোঃ সুমন মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং যাত্রাপাশা গ্রামের নাপিতপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় পাকা রাস্তার উপর গাজা বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে পুলিশ উল্লেখিত দু’জনকে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়। এ সময় স্বপন মিয়া (২৬) এর দেহ তল্লাশী করে কাগজে মোড়ানো ১৫০ গ্রাম গাঁজা এবং মোঃ সুমন মিয়া (৩০) এর দেহ তল্লাশী করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বানিয়াচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com