বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের দুই মাদক ব্যবসায়ীসহ গোয়াইনঘাটে ৩ জন আটক

  • আপডেট টাইম রবিবার, ৬ মে, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের দুই মাদকব্যবসায়ীসহ তিনজনকে গোয়াইঘাটে আটক করেছে করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হচ্ছে, বানিয়াচং উপজেলার রতনপুর গ্রামের মৃত উজির মিয়ার ছেলে রমজান আলী (৪০) ও চুনারুঘাটের হাতুন্ডা গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে আব্দুস শহীদ (৪২)। অপর মাদক ব্যবসায়ী হচ্ছে, কোম্পানীগঞ্জ থানার উস্তার আলীর ছেলে রইছ আলী (৩০)। তাদের কাছ থেকে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৯কেজি। এছাড়া মাদক পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি আটক করা হয়। গতকাল শনিবার সাড়ে ৫টার দিকে গায়াইঘাট থানার নন্দিরগাও ইউনিয়নের বহরগ্রাম থেকে সিএনজি ও গাঁজাসহ তাদের আটক করা হয়।
সিলেট ডিবি’র এসআই মিজানুর রহমান জানান, একটি সিএনজিতে করে তারা গাঁজা পাচারের উদ্দেশ্যে গন্তব্যে যাচ্ছিল। খবর পেয়ে সিলেট জেলা ডিবি’র এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গোয়াইঘাট থানার নন্দিরগাও ইউনিয়নের বহরগ্রাম থেকে তাদেরকে গাঁজাসহ আটক করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com