বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে নির্বাচনী সভায় এমপি আবু জাহির এক সাথে কাজ করলে মহাজোটের প্রার্থী আলমগীর চৌধুরীর বিজয় নিশ্চিত

  • আপডেট টাইম সোমবার, ১৭ মার্চ, ২০১৪
  • ৫৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ এমপি আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ ও মহাজোটের সকল নেতাকর্মী একসাথে কাজ করলে মহাজোটের প্রার্থী আলমগীর চৌধুরীর বিজয় নিশ্চিত করা সম্ভব। তাই নবীগঞ্জের উন্নয়ন করতে হলে দলীয় মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরীকে দোয়াত-কলম প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আপনারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আলমগীরকে বিজয়ী করুন উন্নয়নরে দায়িত্ব আমার। বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামীলীগ ভোট দেন। তিনি গত শনিবার রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ ও মহাজোট সমর্থিত প্রার্থী মোঃ আলমগীর চৌধুরীর সমর্থনে নবীগঞ্জ পৌর এলকার গয়াহরি ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গোবিন্দ জিউড় আখড়ায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দূর্গা চরন দেবের সভাপতিত্বে এবং প্রানেশ চন্দ্র দেব এবং পান্ডব দেবের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ সিরাজুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ছোবা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিলারা হোসেন আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক এডঃ গতি গোবিন্দ দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর রিজভী আহমদ খালেদ, জেলা ছাত্র লীগের সাবেক সাধারন সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আলম, সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ প্রেসকাবের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাবেক ছাত্রনেতা ফারুক আহমদ, কাজী কাজল মিয়া প্রমূখ। প্রার্থী আলমগীর চৌধুরী বলেন,আমি আপনাদের সন্তান হিসাবে উপজেলা পরিষদের নির্বাচিত হলে আপনাদের জন্য ২৪ ঘন্টা সেবার দরজা খোলা রাখব। জন সেবাকে ইবাদত মনে করে সার্বিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখব। পরে নেতৃবৃন্দ দলীয় মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরীকে দোয়াত-কলম প্রতিকে সমর্থনে এমপি এডঃ আবু জাহিরকে নিয়ে সদর ইউনিয়নের আদিত্যপুর, দত্তগ্রাম ও গোজাখাইড় গ্রামের পথ সভায় বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com