মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

খোয়াই নদী থেকে লন্ড্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদী থেকে এক লন্ড্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার চরহামুয়া গ্রামের কাছে খোয়াই নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়। তার নাম শ্রীকৃষ্ণ শুক্লবৈদ্য (৩৫)। তিনি লাখাই উপজেলার রাঢ়িশাল গ্রামের নগেন্দ্র শুক্লবৈদ্যের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বুল্লা বাজারে লণ্ড্রি ব্যবসা করে আসছিলেন।
পুলিশ জানায়, কয়েকদিন আগে তিনি জেলা শহরের পুরানমুন্সেফী এলাকায় তার বোনের বাসায় আসেন। পরিবারের সদস্যরা বিষয়টি গত ১ মে জানতে পারেন তিনি বোনের বাসায় অবস্থান করছেন। ওইদিন থেকেই তিনি নিখোঁজ হন। গতকাল বৃহস্পতিবার স্থানীয়রা সদর উপজেলার চরহামুয়া খোয়াই নদীর বেরিবাঁধে তার মরদেহ দেখতে পান। তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠান। ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com