মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মে দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ৫৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। ওই দিন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র‌্যালী নবীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে নতুন বাজার আব্দুল মতিন চৌধুরী স্কোয়ারে এক পথ সভায় মিলিত হয়। ব্যানার ফেষ্টুন নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য র‌্যালী শেষে এক পথ সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ইয়াওর মিয়া। মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, ট্রাক, ট্রাংক লড়ীর সভাপতি রায়হান আহমদ, সম্পাদক সাজিদুর রহমান দিলীপ, সহ সভাপতি আব্দুল আজিজ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুল বাছিত, জয়নাল আবেদীন, হাজী আব্দুল মতিন, আনকার মিয়া, খেলু মিয়া, এহিয়া খান, হেলাল আহমদ, ডিপজল, জালাল সিদ্দীকি, ড্রাইভার সফিকসহ হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ আঞ্চলিক শাখা ও ট্রাক ট্রাংক লড়ি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এছাড়া সিএনজি শ্রমিক ইউনিয়নও ওই দিন পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালী বের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com