মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মে দিবসে সরকারি কর্মসূচিতে এমপি আবু জাহির শ্রমিকদের পরিশ্রম ছাড়া কখনো অর্থনীতির চাকা সচল হয় না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
  • ৭১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন- দেশের অর্থনীতি এবং উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো শ্রমিক। শ্রমিকদের পরিশ্রম ছাড়া কখনো অর্থনীতির চাকা সচল হয় না। মেহনতী শ্রমিকদের ঘাম ঝড়ানো পরিশ্রমের কারণেই আজ বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
মহান মে দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে কলকারখানা বাড়ে, কর্মসংস্থান বাড়ে, শ্রমিকদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ে। আর বিএনপি ক্ষমতায় এলে উল্টো ঘটনা ঘটে।
তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের অনেক কলকারখানা বন্ধ করে লাখ লাখ শ্রমিকের রোজগারের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বন্ধ কলকারখানা চালু করেছে।
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সবার প্রতি আহবান জানান তিনি।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিম তলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পুর্বে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডঃ মোঃ আবু জাহির। আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি ফরিদ আহমেদ রাজু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com