মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা উদ্যোগে সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ৬৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হবিগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে জেলা এডভোকেট সমিতির প্রধান শাখার পুরাতন হল রুমে মানবাধিকার বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি এডঃ মোঃ সফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক নুরুন্নবী মিন্টু, সহ-সাধারণ সম্পাদক ডাঃ শেখ এম.এ জলিল ও সৈয়দা হাফিজুন্নাহার কান্তা, দপ্তর সম্পাদক মীর একেএম গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মোঃ আশরাফ আলী খান, বিশিষ্ট সমাজসেবক এডঃ মোবারক হোসেন ফুল মিয়া, মোঃ আনোয়ার শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম, এডঃ শামীম পারভীন, সাবেক ইউ.পি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, এনজিও এসেড এর সভাপতি এডঃ মোঃ ইলিয়াছ, ব্যবসায়ী মোঃ সিরাজ উদ্দিন, মুজিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তাগণ, সমাজে বিভিন্ন স্তরের জনসাধারণকে তাদের ন্যায্য ও মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করা, নানাভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত মানুষকে সহযোগিতা প্রদান এবং মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন, এসিড সহিংসতা সহ সব ধরণের অপরাধ নির্মূলে কাজ করার জন্য সচেতন জনগণের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com