বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুলকে সম্মাননা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ৮৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুলকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছে জাতীয় কাগজ মাসিক ধানসিড়ি। মাসিক ধানসিড়ি’র ১০তম প্রতষ্টিাবার্ষিকী উপলক্ষ্যে গত শনিবার ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে “আইনের শাসন ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদপত্রের স্বাধিনতার প্রয়োজনীয়তা” শীর্ষক এক আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা ও ক্রেষ্ট তুলে দেন বিসিআইসি’র সাবেক মহা ব্যবস্থাপক ভাষা সৈনিক রেজাউল করিম।
সভায় সভাপতিত্ব করেন মাসিক ধানসিড়ি’র সম্পাদক ও প্রকাশক এবং সুপ্রীম কোর্টের আইনজীবি শেখ আব্দুল হক চাষী। সভায় আলোচ্য বিষয়ে বক্তব্য রাখেন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল। এ সময় প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল’র সাথে ছিলেন কাজল আহমেদ, এডঃ শিবলী খায়ের, মাওঃ কেএম ওয়াহাব নাইমী, এডঃ রিপন আহমেদ, শের আলী মাষ্টার, হুমায়ুন কবির, খাইরুজ্জামান ভুইয়া শায়েক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com