বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে জনবিস্ফোরণ ॥ মহাসড়ক অবরোধ ইউএনও’র আশ্বাসে প্রত্যাহার

  • আপডেট টাইম রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৭২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার হতে শতক পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা। এলাকাবাসীর জন্য রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ পূর্ব এলাকার লোকজনের চলাচলের একমাত্র মাধ্যম এই রাস্তাটি। দীর্ঘদিন ধরে সংস্কার করায় রাস্তাটি খানাখন্দে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী ওই রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেননি। এতে করে ভুক্তভোগী এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ক্ষোভ থেকে বিক্ষোভ দানা বাধে। ফলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাজপথে নামে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্র-জনতা ঢাকা- সিলেট মহাসড়কের জনতার বাজারে মানববন্ধন শেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তারা। ২ঘণ্টা রাস্তা অবরোধের ফলে উভয়দিক থেকে আসা অসংখ্য যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান ঘটনাস্থলে ছুটে যান। তিনি রাস্তাটি সংস্কারের আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা অবরোধ তোলে নেন।
উক্ত মানববন্ধনে দিনারপুর উচ্চ বিদ্যালয়, দিনারপুর কলেজ, জনতা বাজার ও কাগাবালা সিএনজি স্ট্যান্ড শ্রমিকের ব্যানারে অংশগ্রহণ করে। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ জনতা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৪বছর ধরে সংস্কার করার আশ্বাস দিয়ে আসলে ও রহস্যজনক কারণে এই সড়ক সংস্কার হচ্ছে না যার ফলে বৃষ্টির দিনে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী সড়ক দিয়ে পায়ে হেটে যাতায়াতকালে খাদা মাটিতে একাকার হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com