বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শনে প্রতিনিধি দল

  • আপডেট টাইম রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৭৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শেখ হাসিনা মেডিকেল কলেজের এমবিবিএস কোর্স ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্তি নবায়নের ব্যাপারে সরেজমিন পরিদর্শনপূর্বক সুপারিশ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত পরিদর্শন কমিটির প্রতিনিধি দল গতকাল শনিবার পরিদর্শন করেছেন। গতকাল দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. মো. আব্দুল গণির নেতৃত্বে পাঁচ সদস্যের এ প্রতিনিধি দল শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিদর্শন করে। পরিদর্শনকালে প্রতিনিধি দল মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে। প্রতিনিধি দলে ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোর্শেদ আহমদ চৌধুরী, প্রফেসর ড. মোঃ আখতারুল ইসলাম, প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, প্রদীপ কুমার বসাক প্রমুখ। এ সময় হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সুফিয়ান, সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর খান, সহ অধ্যাপক ডাঃ প্রাণ কৃষ্ণ বসাক, সহ অধ্যাপক ডাঃ সুদিপ্ত চৌধুরী, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ সোলাইমান মিয়া, সহকারী অধ্যাপক ডাঃ হালিমা নাজনিন মিলি, প্রভাষক ডাঃ মোঃ মখলিছুর রহমান, প্রভাষক ডাঃ মোঃ শাহিন ভূইয়া, প্রভাষক ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ, প্রভাষক ডাঃ পংকজ কান্তি গোসামী, প্রভাষক ডাঃ মোঃ তাজুল ইসলাম, প্রভাষক ডাঃ এসএম তারেক আল হোসাইনী, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক সজল কান্তি দেব, মোঃ সিরাজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, ক্যাশিয়ার মোঃ রফিক হোসেন, হিসাব রক্ষক সুর্য লাল দাশ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com