শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ জেলা সমিতি ইন্ক এর সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৭০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জ্যাকসন হাইটসের খাবার বাড়ি হোটেলে ‘যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইন্ক’-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আশিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ নোমান। সভায় আগামী নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করে আগামী ৮ জুলাইয়ের মধ্যে নির্বাচন কিংবা মনোনয়নের মাধ্যমে কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়। কমিটির সদস্যগণ হলেন, নির্বাচন কমিশনের ৫ সদস্য, উপদেষ্টা ১১ জন অন্যান্য সম্মানীত মুরুব্বী ও সাধারণ সদস্যবৃন্দ। উক্ত সভায় বর্তমান কমিটির মেয়াদ আগামী ৩০শে জুলাই ২০১৮ ইং পর্যন্ত বর্ধিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন- মহিবুর রহমান বার ভূঁইয়া, দেওয়ান বজলু চৌধুরী, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অসীম চৌধুরী, জনাব জকীউদ্দিন চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক মোঃ আমীর ফারুক তালুকদার, মোঃ তাজুল ইসলাম মানিক, নাজিম উদ্দিন, সাংবাদিক সেলিম আজাদ, সৈয়দ মাহবুবুর হক ইকবাল আনসারী, আলমগীর মিয়া, ফয়সল আহমেদ, মোঃ আবুল কাসেম, মিয়া মোহাম্মদ আছকির, শফিউদ্দিন খান, শাহ্ মোঃ আব্দুল কাইয়ূম, মাহমুদুল হাসান, বিষ্ণু সরকার, আবুল কালাম, শাহ মোঃ তৌফিক মিয়া প্রমুখ। সভাটি স্পন্সর করেন শফি খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com