বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে রিকশাকে বাসের ধাক্কা মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহত, আহত ১৫

  • আপডেট টাইম রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৭১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে বাসের ধাক্কায় রিকশায় থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছে। এ সময় বাসটি উল্টে আহত হয়েছে আরো অন্তত ১৫যাত্রী। গতকাল শনিবার সন্ধ্যে ৬টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম তানহা আক্তার (২)। সে কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের সিদ্দীক আলীর শিশু কন্যা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দীক আলীর স্ত্রী রোজিনা (৩০) বেগম তার শিশু কন্যা তানহাসহ একটি রিকশাযোগে নবীগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। রিকশাটি সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছুলে নবীগঞ্জ থেকে শেরপুরগামী যাত্রীবাহী একটি বাস পিছন দিকে রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় রোজিনা বেগমরে কোল থেকে তার শিশু কন্যা তানহা ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে রিকশাকে ধাক্কা দেয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। এসময় বাসের ১৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় ৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, নিহত তানহার মা রোজিনা বেগম (৩০), একই গ্রামের মাহমুদ মিয়ার স্ত্রী রাহেলা বেগম, বাসযাত্রী জসিম উদ্দিন (২৭), ইমন আহমেদ (১৪), জামাল মিয়া (৩০), হিরা লাল সরকার (৩৩), সন্ধ্যা রাণী (৩০), মায়া বেগম (৬৫), আরফাত চৌধুরী (৩৫), ফুলই বিবি (৬০) ও আব্দুল জলিল (৭০)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com