বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন ॥ ফলাফল স্থগিত

  • আপডেট টাইম রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল শনিবার সম্পন্ন হলেও ভোট গণণার সময় সাংগঠনিক সম্পাদক পদে ভোট গণণার গরমিলের কারনে বিক্ষোভের মুখে ফলাফল ঘোষণা করতে পারেননি নির্বাচন কমিশন। খবর পেয়ে সন্ধ্যায় উপজেলা নির্বাহী তৌহিদ-বিন হাসান ইনাতগঞ্জ ভোট কেন্দ্রে এসে প্রার্থীদের মতামতের ভিত্তিতে ভোটের ফলাফল স্থগিত ঘোষণা করেন। শনিবার সকালে সরেজমিনে ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়,ঘড়ি ৮টা বাজার আগেই ব্যবসায়ী ভোটাররা ভোট কেন্দ্রে আসতে থাকেন। সকাল ৮টা থেকে একটানা শান্তিপূর্ণভাবে ভোট চলে। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তকর্ত হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্ত মোঃ মনিরুল ইসলাম। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন, নজরুল ইসলাম ও হাবিবুর রহমান। নির্বাচনে মোট ৪৭৮ ভোটের মধ্যে ৪৭৪ ভোট কাস্ট হয়।
নির্বাচনে ৬টি পদের জন্য ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণণা। এ নিয়ে বিতর্কেও সৃষ্টি হলে বিভিন্ন প্রার্থীর শত শত সমর্থরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় ইনাতগঞ্জ বাজার উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান, নবীগঞ্জ থানার ওসি তদন্ত হাবিবুর রহমানসহ একদল পুলিশ ইনাতগঞ্জ নির্বাচন কেন্দ্রে যান। এ সময় সকল প্রার্থীদের নিয়ে আলোচনায় বসেন। প্রার্থীদের বক্তব্য শুনে তাদের মতামতের ভিত্তিতে ফলাফল স্থগিত রেখে আগামী সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পূনরায় ভোট গণণার সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com