বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ইউএনও ও এসিল্যান্ডের সিম ক্লোনে ॥ প্রতারনা করে টাকা আত্মসাত

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮
  • ৭৯৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি)’র ব্যক্তিগত মোবাইল নাম্বার ক্লোন করে কর্মচারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। নাম্বার কোনের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নাম্বার ১৩৯৭। সাধারণ ডায়েরী সূত্র জানা যায়, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের ব্যক্তিগত মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন লোকজনকে ফোন দেয় প্রতারক চক্রটি। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, নাজির অজিত রায় এবং সিএ মহিবুর রহমানকে কল দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলে। এক পর্যায়ে কন্ঠের গড়মিল হওয়ায় তাদের কাছ থেকে প্রতারনা করতে না পারলেও এসিল্যান্ডের পরিচয় দিয়ে হাতিয়ে নিয়েছে ৪ হাজার টাকা। গত শুক্রবার সদর তহসিলের এক কর্মকর্তাকে এসিল্যান্ড মিজানুর রহমানের ব্যক্তিগত নাম্বার কোন করে এসিল্যান্ড পরিচয় দিয়ে ৪ হাজার টাকা বিকাশের খরচসহ নিয়ে নেয়। পর্যায়ক্রমে এ ধরনের প্রতারণা বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের নাজির অজিত রায় থানায় ইউএনও ও এসিল্যান্ডের নাম্বার দিয়ে ফোন করে প্রতারণা করার বিষয়টি থানায় ডায়রীভুক্ত করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান প্রতারক চক্রের এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সকলের প্রতি সর্তক থাকার আহ্বান জানান। উপজেলা প্রশাসনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে এ বিষয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ জানান, প্রতারণার বিষয়ে সাধারণ ডায়রির আলোকে গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com