বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

শহরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাসান গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাসান মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে ২নং পুল তেঘরিয়া গ্রামের খুর্শেদ আলীর পুত্র ও তিনকোনা পুকুরপাড় এলাকার হাসান সাইকেল স্টোরের মালিক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার এএসআই কাওছার আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, হাসান মিয়ার বিরুদ্ধে জজ কোর্ট থেকে চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা পরোয়ানা রয়েছে। এতদিন সে পলাতক ছিল। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com