মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

খালেদা জিয়ার মুক্তি ও ইলিয়াছ আলীর সন্ধান দাবীতে হবিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের সভা

  • আপডেট টাইম বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮
  • ৬৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বৃহত্তর সিলেটের অগ্নিপুরুষ সাবেক ছাত্রনেতা, সাবেক এমপি এম ইলিয়াছ আলীর প্রতিক্ষার ৬ বছর উপলক্ষে তার সন্ধান দাবীতে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদোগে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
হবিগঞ্জ জেলা বিএনপি’র নির্বাচিত সাংগঠনিক এডঃ মোঃ এনামুল হক সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও জেলা ওলামাদল সভাপতি ক্বারী কবির হোসেন, জেলা বিএনপি সদস্য ও জেলা তাঁতীদল আহ্বায়ক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা বিএনপি সদস্য এডঃ মোঃ আব্দুল হাই, ছাত্রদল কেন্দ্রীয় সদস্য মোঃ আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক সর্দার এম এ মন্নান, যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, জেলা ওলামাদল সাধারণ সম্পাদক মাওঃ কাশেম বিল্লাহ্ নোমান, জেলা তাঁতীদল যুগ্ম আহ্বায়ক শফি কাইয়ূম, জেলা তাঁতীদল সদস্য জিল্লুর রহমান জিল্লু, জেলা তাঁতীদল যুগ্ম আহ্বায়ক একেম রাজিব, খোকন শাহী ধনু, শাহিনুর রহমান শাহীন, মহিবুল ইসলাম সোহেল, সোয়েব চৌধুরী, শেখ সোয়েল, নুরুল ইসলাম, মোঃ সাইদুর রহমান, নওশাদ হাসান, অপু চৌধুরী, ্রলিটন সরকার, শঙ্কর বনিক, সোহেল আরমান, রাখাল সরকার, ইসহাক মিয়া, সোহান চৌধুরী, শিহান আহমদ, জুবায়ের আহমেদ, ফয়জুর রহমান ফয়েজ, নজরুল ইসলাম, আব্দুল আজিজ, আবুল হাসান আসাদ, আরিয়ান শুভ, আনিস, ওয়াহিদ মিয়া, শুকুর আলী প্রমূখ। সভাপতির বক্তব্যে এডঃ মোঃ এনামুল হক সেলিম বলেন, অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াছ আলীর সন্ধান দিতে হবে। অন্যথায় হবিগঞ্জ থেকেই সরকার পতনের দূর্বার গনআন্দোলনের সূচনা করা হবে বলেও তিনি হুশিয়ারী দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com