বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ ও বিদ্যালয় ভবন উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৫১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে সাতগ্রাম পাবলিক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন ও ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোমিটার ১২২১টি পরিবারের বিদ্যুৎ লাইন উদ্বোধন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি।
গত শনিবার বিকেলে আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের কাটাখালী মাঠে ৬ ও ৭ ওয়ার্ডবাসীর উদ্যোগে হাওরাঞ্চল খ্যাত বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলায় বিগত ৯ বছরে ব্যাপক পরিমান উন্নয়ন কাজ সম্পাদন করায় এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপিকে সংবর্ধনা দিয়েছেন।
বিশিষ্ট মুরুব্বি দেবেন্দ্র সরকারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা অমল দাসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংবর্ধিত ব্যক্তিত্ব এডঃ আব্দুল মজিদ খান এমপি।
তিনি বলেন, আমি নির্বাচিত হওয়ার পর দিন রাত পরিশ্রম করে আপনাদের জীবন মান উন্নয়নে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জবাসীর জন্য দুটি রাস্তা করে দিয়েছি। প্রত্যেকটি কলেজ, হাইস্কুলে, প্রাইমারি স্কুলে, মাদ্রাসায় নতুন নতুন ভবন নির্মাণ করেছি।
উক্ত সভায় বক্তব্য রাখেন মর্তুজা হাসান, অনুপ কুমার দেব মনা, নজমুল হাসান, মিছবাহ উদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যান রোকশানা আক্তার শিখা, হিরেন্দ্র পূরকাস্থ, চেয়ারম্যান মোঃ আলী আমজদ তালুকদার, চেয়ারম্যান সুসেনজিত চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com