বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ ২০ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলগাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলগাপুর গ্রামের কামাল মিয়ার সঙ্গে প্রতিবেশী আকুত আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে আসমত আলী (২২), আছিয়া খাতুন (৩২), ফুলবানু (৭০), জরিনা বেগম (৩২), আকুত আলী (৬০), জমির মিয়া (২৩), কামাল মিয়া (৩৩), আমুদ আলী (৪৫), রিমন মিয়াকে (২৪) হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুজ্জামান জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com