বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
  • ৫৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে ১৩ বছর বয়সী এক কিশোরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের নির্দেশে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের বদর উদ্দিন ১৩ বছর বয়সী কন্যার সাথে একই গ্রামের আব্দুল হক মিয়ার ছেলের বিয়ের আয়োজন করা হয়। আজ শুক্রবার দুপুরে এ বিয়ে সম্পন্ন হবার কথা ছিলো। ধুমধামে চলছিল বিয়ের প্রস্তুতি। এর আগেই বাল্য বিয়ের খবর পান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। তিনি তাৎক্ষনিকভাবে মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমাকে বাল্য বিয়েটি বন্ধ করার নির্দেশ দেন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে বিয়ে বাড়িতে গিয়ে কনের বাবা-মা এবং পরিবারের সকলকে বাল্য বিয়ের কুফল সর্ম্পকে অবহিত করলে তারা মেয়ের ১৮ পূর্ন না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে লিখিত অঙ্গিকার করেন এবং বিয়ের আয়োজন ভন্ডুল করে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান বলেন, ‘নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের বদর উদ্দিন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে মহিলা বিষয়ক কর্মকর্তাকে পাঠিয়ে তাৎক্ষনিকভাবে ওই বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। কনের পরিববার এ কাজ থেকে বিরত থাকার লিখিত অঙ্গিকার করেছে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com