বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে রেলস্টেশনে কালোবাজারিকে আটক ॥ অতপর স্টেশন মাস্টারের উপর হামলা

  • আপডেট টাইম বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ৬০২ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে টিকেট কালোবাজারিকে হাতে-নাতে ধরে ফেলায় স্টেশন মাস্টার কক্ষে হামলার ঘটনা ঘটেছে। এসময় স্টেশন মাস্টার সাইফুল ইসলাম মুখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে রেলস্টেশনে এ ঘটনাটি ঘটে। আহত স্টেশন মাষ্টারকে রেলওয়ে ডিসপেনসারীতে চিকিৎসা দেয়া হয়েছে।
রেলস্টেশন সূত্র জানায়, সকাল ৯টার দিকে কাউন্টার থেকে যখন নিয়মিত টিকেট দেয়া হয় তখন সন্দেহভাজন এক ছেলে দুইটি টিকেট সংগ্রহ করে। এ বিষয়টি স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম ফলো করে দেখেন টিকেট দুইটি কালোবাজারী রাজিব নামের যুবকের হাতে তুলে দেয়। পরে স্টেশন মাষ্টার তাকে ধরে মাষ্টার কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এসময় উভয়ের মাঝে বাক বিতন্ডা হয়। এ ঘটনার পর বেলা ১১টার দিকে একদল যুবক মাষ্টারের কক্ষে গিয়ে হামলা করে।
স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, টিকেট কালোবাজারিকে ধরে ফেলায় তার উপর হামলা করা হয়েছে। এসময় মুখে আঘাত পেয়েছেন। তার হাত ঘড়িটি ভেঙ্গে গেছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাজিদুল হক বলেন, স্টেশন মাষ্টারের কাছ থেকে বিষয়টি শুনেছেন, তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com