বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ফেসইবুকে প্রতারণা ॥ স্কুলছাত্র গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ফেসবুক প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত স্কুলছাত্রের নাম মবিন মিয়া। তিনি নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর আলীনগর গ্রামের সাবেক ইউপি সদস্য ফারুক মিয়া ছেলে এবং নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। গতকাল মঙ্গলবার ভোর রাতে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাওছার আলম তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মবিন গত ৩/৪মাস ধরে ইন্টারনেটে ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে কৌশলে প্রতারণা করে বিকাশে ৬০-৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনা কোন কোন ভুক্তভোগী পুলিশকে অবহিত করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করে।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক কাজী আবু কাউছার বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com