বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে বিপুল পরিমাণ মাদক ও চালকসহ ট্রাক আটক

  • আপডেট টাইম সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় লাকড়ির গাড়িতে করে অভিনব কায়দায় মাদক পাচার করছে একটি চক্র। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে নম্বরবিহীন ট্রাকে করে লাকড়ীর নিচে মাদক শহরে নিয়ে আসছে। গত শনিবার গভীররাতে সদর থানার এসআই আব্দুল মুকিত চৌধুরী ও এএসআই কাওছার আলমের নেতৃত্বে একদল পুলিশ কোর্ট স্টেশন বাইপাস সড়কে অভিযান চালিয়ে লাকড়ি ভর্তি নম্বরবিহীন ট্রাক আটক করে। এ সময় ট্রাকে তল্লাশী করে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করা হয়। তখন গাড়ির চালক মাদক ব্যবসায়ী রুবেল মিয়া (২৫) কে আটক করা হয়। সে চুনারুঘাট উপজেলার হলদিউড়া গ্রামের ইয়াদ উল্লার পুত্র। এ সময় ট্রাক ও লাকড়ী জব্দ করা হয়। পুলিশ জানায়, ট্রাকটি দেখলেই বুঝা যায় এর ভেতরে সন্দেহজনক কিছু রয়েছে। ওইদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে ট্রাকটি আটক করা হয়। এ ব্যাপারে এসআই আব্দুল মুকিত বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে গতকাল রবিবার বিকেলে রুবেলকে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com