বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে ধানের অজানা রোগ সমাধান না জানায় শঙ্কায় কৃষক

  • আপডেট টাইম সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে ধানে রোগ দেখা দিয়েছে। এতে কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছেন। গতকাল বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের হাওরে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে অধিকাংশ ধানী জমির পাতা লালচে রং ধারন করে পাতাগুলো মরে যাচ্ছে। এরই সাথে ধানের চারাগুলোও গুড়ার দিকে পচন ধরে মরে যাচ্ছে। এ অবস্থায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন অধিকাংশ কৃষক। এ বিষয়ে কৃষক এহিয়া রেজাসহ বেশ ক’জন কৃষকের সাথে আলাপকালে তারা জানান, আমাদের ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার সময় মতো এ ব্যাপারে আমাদের পরামর্শ দিলে হয়তো বা আমরা এর একটা সুরাহা করতে পারতাম। বাচাঁতে পারতাম আমাদের সোনালী ফসল। জমি রোপন থেকে অদ্যবধি আমরা আমাদের ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত কোন উপসহকারী কৃষি কর্মকর্তাকেই আমাদের হাওরে দেখতে পাই নি। আক্ষেপ করে কৃষকরা জানান, সরকার আমাদের জন্য ইউনিয়ন ভিত্তিক উপসহকারী কৃষি কর্মকর্তা পদায়ন করলেও আমরা তাদের কাছ থেকে কোন সহযোগিতা পাই না। এ বিষয়ে মতামত জানতে চাইলে অত্র ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীর চন্দ্র রায়ের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com