শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বাহুবলের ইউএনও জসীম উদ্দিনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট টাইম শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
  • ৬২৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সাথে বাহুবল মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সহ-সভাপতি অভিজিৎ ভট্টাচার্য্য, সাইফুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, এম এ মজিদ তালুকদার, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামীম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এম সেলিম আহমেদ আখঞ্জি, প্রচার সম্পাদক সুহেল আহমেদ, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, নির্বাহী সদস্য, পংকজ কান্তি গোপ টিটু, এফ আর হারিফ, নজরুল ইসলাম, ইসমাইল মাহমুদ ফিরোজ, মাওলানা নূরুল আমীন, এম. সাজিদুর রহমান, আব্দুল জব্বার ফুল মিয়া, হাফিজুর রহমান মাসুক প্রমুখ।
সভায় সাংবাদিকগণ উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে মিরপুর চৌমুহনীতে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে ড্রেনেজ ও কালভার্ট নির্মাণ কাজের ভুয়সী প্রশংসা করেন। এছাড়াও বিগত সময়ে বাহুবল বাজারের যানজট দূরীকরণ, বাহুবল পাবলিক লাইব্রেরীর আধুনিকায়ন, শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, শিক্ষার হার বৃদ্ধির কল্পে “বাহুবল উপজেলা সার্বিক শিক্ষা আন্দোলন-২০১৮” চালু, মানবতার ডাকে অসহায়, দরিদ্র ও এতিম পরিবারের পাশে দাড়ানো, বাহুবল উপজেলাকে ভিক্ষুকমুক্ত করণ, অবৈধ বালু-মাটি, পাহাড় কাটা বন্ধে টাস্কফোর্স গঠনসহ গ্রামের পঞ্চায়েতী দাঙ্গা-হাঙ্গামা বন্ধের কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করায় সাংবাদিকগণ উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান। জবাবে তিনি ভাল কাজে সহযোগিতার জন্য বাহুবল মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের অভিনন্দন জানান। তিনি ব্যক্তিগত সফরে ভারত যাওয়ার তথ্য জানিয়ে সাংবাদিকদের মাধ্যমে বাহুবলবাসীর দোয়া কামনা করেন। উল্লেখ্য, তিনি অচিরেই এক মাসের ব্যক্তিগত সফরে স্বপরিবারে ভারত যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com