মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ॥ তৃণমূল মানুষের দৌড়গোরায় স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৬৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধ পরিকর। এ লক্ষ্যেই ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যখাতকে আরো উন্নত করে স্বাস্থ্য সেবাকে প্রত্যন্ত অঞ্চলের তৃণমূলের মানুষের দৌড়গোরায় পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রতিটি জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের নানা ধরনের যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। গতকাল শনিবার বিকেলে দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও বাজার সংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার মান উন্নয়ন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জগলুর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাত হোসেন, হবিগঞ্জ জেলা মানবধিকার কাউন্সিলের সিনিয়র সহসভাপতি ও কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী শামিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত মিয়া। এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দাতা সদস্য সুমন চৌধুরী, ওয়ার্ড মেম্বার খালিদ হাসান দুলন, ইউসুফ আলী, খরছু মিয়া ও ফখরুল ইসলাম জুয়েল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com