বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ বাসের গ্লাস মাথায় ঢুকে নারী নিহত

  • আপডেট টাইম শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৮৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে বাসে থাকা এক নারী নিহত হয়েছেন। এ সময় আরো কয়েকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম দিবা রানী দাস (২৫)। তিনি উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা গ্রামের অরুণ দাসের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে নবীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি পুরানগাঁও মৌলভীবাড়ির কাছে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। বাসে থাকা জনৈক যাত্রী জানান, পিকআপ ভ্যানটি বাসের ডান পাশে আঘাত লাগে। এ সময় বাসের গ্লাস ভেঙ্গে দিবা রানী দাসের মাথায় ঢুকে যায়। তিনি বাসের জানালার পাশের সিটে ছিলেন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামে পিতার বাড়ি থেকে দিবা রানী দাস স্বামীর বাড়ি বাউশা গ্রামে যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় তিনি নিহত হন। বাসে থাকা জনৈক যাত্রীর বরাত দিয়ে পুরানগাঁও গ্রামের বশিরুল হক চৌধুরী এই দুর্ঘটনার জন্য বাসচালককে দায়ি করে বলেন, বাসচালক নতুন হতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com